আমরা খুলনাবাসীর উদ্দোগে, কমার্স কলেজে পরিস্কার পরিছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচি তে, কেডিএর চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি ঃ দেশ ব্যাপি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়, এবং ডেঙ্গু রোগ খুলনা হটস্পটে পরিনত হওয়ায় নগরীর সকল বাসা, বাড়ী, অফিস, আদালত, নিজ নিজ কর্মস্হল, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পরিস্কার পরিছন্নতার আহবান জানিয়ে অদ্য ইংরেজি ২৯ তারিখ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আযম খান বানিজ্য মহাবিদ্যালয়,(কমার্স কলেজে) বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্দোগে পরিস্কার পরিছন্নতা অভিযান অনুষ্ঠান পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে, কলেজের প্রফেসর অধ্যক্ষ, মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন,বাংলাদেশ জাতীয়তা বাদী দল,(বিএনপি) খুলনা মহানগর সভাপতি,ও কেডিএ চেয়ারম্যান জনাব, এ্যাড: শফিকুল আলম মনা,তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধ করতে হলে,শুধু চিকিৎসা ও চিকিৎসকের উপর নির্ভর করলেই হবেনা।প্রত্যেকে নিজ নিজ অবস্হান হতে সচেতন হতে হবে,নিজেদের চারপাশ পরিস্কার পরিছন্ন রাখার আহ্বান জানান, বিশেষ করে এ ব্যপারে ছাত্র /ছাত্রীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন,দুপুরে রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারী টানাতে হবে।বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে অধিকাতর সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর মত মহামারী হতে মুক্তি পেতে সকলের সমন্বিত প্রয়াশের মাধ্যমে সম্ভব জানিয়ে বলেন,বাসা বাড়ির আঙ্গিনা, ড্রেন, ডোবা, নালা, এসির কভারে, ব্যেসিং এর নিচে, যাতে পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজন বোধে পরিস্কার পরিছন্নতার জন্য বিভিন্ন সংস্থা কে অবহিত করতে হবে। যাতে ঐ সকল সংস্থা দ্রুত মশা মারার জন্য স্প্রের ব্যবস্থা নিতে পারে,সকল নাগরিক সচেতন হলে অবশ্যই এই ডেঙ্গু মহামারি হতে মুক্তি পাবো ইনশাল্লাহ।সভা শেষে ডেঙ্গু রোগ যাতে বৃদ্ধি না পায় তার জন্য কলেজ ক্যাম্পাস কে পরিস্কার পরিছন্নতার পাশাপাশি,পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি আম ও একটি কাঠাল গাছের চারা রোপণ করেন।এসময় উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর অনামিল দাস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দীন সহ সভাপতি,মোঃ জামাল মোড়ল, তালুকদার হেলালুজ্জামান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টা, জি এম মইন উদ্দিন, সৈয়দ বদিউজ্জামান বদু, লিটন মিত্র, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ আসাদুজ্জামান বাদসা সদর থানার সভাপতি মোঃ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান চৌধুরী মিতুল,জি এম আকরাম, জাহিদুর রহমান মিঠু, মোঃ হুমায়ুন কবির সুমন, জুলফাত ইলা আগা, আসাদুল জামাল বাদসা,ইসমাইল হোসেন, মাহ্ফুজ খান, রিয়াজ আহমেদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিব আফতাব সুজন, মইন আলম রাজা, মোঃ খুরশীদ, মিরাজ আহমেদ, কামাল হোসেন, সাবেক জিএস মোঃ আজিজুর রহমান, স্বদেশ বিচিত্রা ব্যুরো চীপ প্রভাষক স্বদেশ সরকার, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম নাজমুল হাসান, কবি স ম হাফিজুল ইসলাম, কমার্স কলেজ ছাত্র দলের সভাপতি শেখ শামসাদ হোসেন সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ যুগ্ম সম্পাদক নাঈম মীর, যুগ্ম সম্পাদক তুষান, মোঃ মনিরুজ্জামান (মুন্না) সিদরাতুল মুনতাহা রাফি, ও অপু, মোঃ আবু বক্কর, মোঃ আজমলসহ প্রমুখ।



