স্থানীয় সংবাদ

বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত খাদ্য সামগ্রী উৎপাদন করায় ১ লক্ষ টাকা জরিমানা : ৩ টি মামলা

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে কাটিয়া বাজারে সাতক্ষীরা লাইভ বেকারি প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিস্কুট, ব্রেড, কেক উৎপাদন ও বাজারজাত করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। সাতক্ষীরা ঘোষপাড়া আল্লারদান ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ হাজার টাকা জরিমানা করেন। কামাল নগর বর্ষা পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রিশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button