স্থানীয় সংবাদ

বনানীতে সংসদ সদস্য আলী আসগর লবিকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

স্টাফ রিপোর্টার : খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবিকে সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ম-লীর সদস্য লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন খান আখতারুজ্জামান, লায়ন জিএম হাফিজুর রহমান এবং খুলনার খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী আসগর লবি। ৮ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় সংসদে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর তাকে ওই কমিটির সভাপতি করা হয়। এর আগে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্বাচিত হন। আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। নির্বাচনের চূড়ান্ত ফলে বিএনপির মোহাম্মদ আলী আসগর লবি জয়ী হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গেও মতবিনিময় করেছেন লবি। বনানীর এ সম্মাননা অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যম, সাংবাদিকতা এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদানকে সংগঠনটির পক্ষ থেকে একজন নির্বাচিত জনপ্রতিনিধির নতুন দায়িত্ব ও গণমাধ্যমের সঙ্গে তার সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবির নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button