শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী, শিশু অধিকার দিবস এবং বিশ^ শিশু সপ্তাহের কর্মসূচি

তথ্যবিবরণী : ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ^ শিশু সপ্তাহ ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথ আয়োজনে আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা থেকে দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ^ শিশু সপ্তাহের উদ্বোধন করবেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে অনুষ্ঠানটির সম্প্রচার করা হবে। ৭ অক্টোবর সকাল ১০টায় খুলনা শিশু একাডেমিতে সাধারণ নৃত্য প্রতিযোগিতায় ক-গ্রুপ: প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ও খ-গ্রুপ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। নৃত্য শিশুতোষ হতে হবে। দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতায় ক-গ্রুপ: প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ও খ-গ্রুপ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। সঙ্গীত শিশুতোষ হতে হবে। সকাল সাড়ে ১১টায় আবৃত্তি প্রতিযোগিতায় ক-গ্রুপ: প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ও খ-গ্রুপ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। আবৃত্তি শিশুতোষ হতে হবে। প্রসঙ্গত, পথশিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুরা নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সকল প্রতিযোগিতায় প্রতিযোগীরা তাৎক্ষণিকভাবে অংশগ্রহণ করতে পারবে। ৮ অক্টোবর সকাল ১১টায় খুলনা শিশু একাডেমিতে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ^ শিশু সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।



