স্থানীয় সংবাদ

ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের আরো ৩ সদস্য গ্রেফতার : মোবাইল ফোনসহ সরঞ্জাম জব্দ

# বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযান #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মানুষের আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে মোবাইল সিম কার্ড অ্যাক্টিভ ও অপরাধমূলক কর্মকা-ে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে চক্রের আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মো: মামুন আলী খাঁ (৩০), মো: জিহাদ বিশ্বাস (২৩) ও মো: লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ অফিসে নবাগত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে আসামি মামুন আলী খাঁর বাড়িতে অভিযান চালায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ছাপ সম্বলিত রাবারের কিট ও ফিঙ্গার স্ক্যানার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন মোবাইল কোম্পানির সিম নিবন্ধন করে আসছিল। পরবর্তীতে এসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও মোবাইল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১টি ফিঙ্গার স্ক্যানার মেশিন, ৪টি পোর্ট, ২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম কার্ড (ইনঅ্যাক্টিভ), ১৪১টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপ সম্বলিত রাবারের কিট, ১টি প্লাস্টিক পেপারের উপর ৬টি ফিঙ্গার বায়োমেট্রিক ছাপসহ নিবন্ধনের কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ৩টি স্মার্ট ফোন উদ্ধার পুর্বক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাসহ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button