বিনোদন

বাস্তবেও জাহিদ হাসানকে ‘বাবা’ ডাকেন সুনেরাহ!

প্রবাহ রিপোর্ট ঃ গুণী অভিনেতা জাহিদ হাসানকে জন্মদিন আজ। এদিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মিষ্টি পোস্ট দিয়েছেন সুনেরাহ। ওই পোস্টে জাহিদ হাসানের সঙ্গে দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন বাবা’। তানিম নূর পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘উৎসব’-এ তারা প্রথম একসঙ্গে পর্দায় কাজ করেন জাহিদ হাসান ও সুনেরাহ। সিনেমাটিতে তারা জাহাঙ্গীর ও তার কন্যা এশার চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে তাদের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। মূলতঃ সেই শুটিংয়ের দিন থেকেই বাস্তবেও জাহিদ হাসানের সঙ্গে সুনেরাহর এক আত্মিক ও পিতৃতুল্য স্নেহের সম্পর্ক তৈরি হয়। পর্দায় গড়ে ওঠা পিতা-কন্যার এই সুন্দর রসায়ন বাস্তবজীবনেও অটুট রয়েছে। তা দেখে ভক্ত-অনুরাগীরাও সুনেরাহর ফেসবুক পোস্টে পছন্দের প্রিয় অভিনেতাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। কাজের দিক থেকে বর্তমানে দুজনেই নতুন নতুন মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছেন। প্রথম সিনেমা ‘ন ডরাই’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সুনেরাহ। সম্প্রতি তিনি রুবাইয়াত হোসেনের আন্তর্জাতিক সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ অভিনয় করেন। এটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়া বর্তমানে তিনি নতুন বেশ কিছু ভালো চিত্রনাট্য ও নাটক বাছাইয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে জাহিদ হাসান ‘উৎসব’-এর অভাবনীয় সাফল্যের পর নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘পথহারা মন’ নাটকসহ একাধিক নতুন ওটিটি ও টেলিভিশন প্রজেক্টের কাজ নিয়ে নিয়মিত শুটিং করছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button