জাতীয় সংবাদ

মিরপুরে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী আটক

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মিরপুরে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া। এ ঘটনায় আটক ব্যক্তির নাম রিপন ম-ল। তিনি সিকিউরিটি গার্ড। রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পিটুনির বিষয়ে এডিসি জাকারিয়া বলেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। এটা এখনো ভেরিফায়েড না, যে কারণে আমরা আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ বলছি না। তদন্ত শেষ হলে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সঠিক কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্ত সিকিউরিটি গার্ড পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই পথশিশুকে মারধরের একটি ভিডিও রোববার (৪ অক্টোবর) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button