স্থানীয় সংবাদ

যশোর চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

যশোর ব্যুরো ঃ যশোর চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে গরু চুরির অভিযোগে মিজানুর রহমান নামে এক যুবক গণপিটুনীতে মারা গেছে। রোববার ৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর রোববার রাত সাড়ে ৩টার দিকে বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে ৩ জনের একটি দল প্রবেশ করে। তারা গোয়াল ঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির মালিক ইদ্রিস আলী। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও স্থানীয়রা মিজানুর রহমানকে ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনী দেয়।ফরে সে গুরুতর আহত হন। গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙতে দেখেন। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন।বাকি দুজন পালিয়ে যান। তার দাবি, এক বছর আগেও তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button