জাতীয় সংবাদ

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

প্রবাহ রিপোর্ট ঃ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে। তাদের গবেষণা সামষ্টিক অর্থনীতির ওঠানামা নিয়ন্ত্রণে কার্যকর নীতি প্রণয়নের ভিত্তি তৈরি করেছে। বিশেষ করে অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বুঝতে তাদের গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অর্থনীতিতে কখনো মন্দা দেখা দেয়, আবার কখনো দ্রুত প্রবৃদ্ধি হয়। এসব পরিস্থিতি সামাল দিতে সুদের হার, সরকারি ব্যয় ও করনীতির মতো পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রবার্ট হল ও মাইকেল উডফোর্ডের গবেষণায় পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা গুরুত্ব পেয়েছে। পরিবারের ভোগ ও সঞ্চয়ের সিদ্ধান্ত এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অর্থনীতির সামগ্রিক গতিপ্রকৃতিতে কীভাবে প্রভাব ফেলে, তা তাদের গবেষণায় উঠে এসেছে। তাদের গবেষণার ভিত্তিতে তৈরি অর্থনৈতিক মডেলগুলো কেন্দ্রীয় ব্যাংক ও সরকারকে সময়োপযোগী মুদ্রানীতি ও রাজস্বনীতি গ্রহণে সহায়তা করে। এর মাধ্যমে জ্বালানি সংকট কিংবা ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তনের মতো অর্থনৈতিক ধাক্কা মোকাবিলা এবং অর্থনীতির ওঠানামা কমানো সহজ হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button