জাতীয় সংবাদ

দিল্লিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ বাহিনীর

প্রবাহ রিপোর্টঃ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। তিনি এই দাবির মধ্যেই কাল শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে দাও’। এর অংশ হিসেবে দিল্লির সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উড়ানো হবে।যন্তরমন্তরে পতাকা উড়ানোয় ককরোচের অন্য দুই সহ প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে দুদিন আগে আটক করা হয়। এর প্রতিবাদে এখন পতাকা উড়ানোর কর্মসূচি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিল্লিতে একটি প্রেস ব্রিফিং করেন অভিজিৎ ও নেহা বোরা। এ সময় তিনি গত ১০ অক্টোবর যন্তরমন্তরের আন্দোলন নিয়ে কথা বলেন। ওইদিন দেশটির তরুণদের যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা থাকলেও ব্যাপক পুলিশ উপস্থিতির কারণে তারা তা পারেননি। যারাই সেখানে যাওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে আটক করা হয়েছে। যারমধ্যে অভিজিৎ ও তার অন্যান্য সহযোগীরাও ছিলেন। এছাড়া ওইদিন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়।অভিজিৎ সংবাদ সম্মেলনে বলেন, এগুলো সব করা হয়েছে শুধুমাত্র জ্ঞানেশ কুমারকে রক্ষার জন্য।সংগঠন, দিল্লির সব তরুণ রাস্তায় লড়াই করছে। তাদের রাস্তা থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। নেহাকে নিয়ে যাওয়া হয়েছিল, আয়েশাকে নিয়ে যাওয়া হয়েছিল, ভিল্লাজকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। কার জন্য? জ্ঞানেশ কুমারকে বাঁচানোর জন্য।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তার নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কেন প্রধান নির্বাচন কমিশনারকে বাঁচানোর জন্য এত কিছু করা হলো এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।এদিকে নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, কালও ককরোচ পার্টি ও অন্যান্য তরুণদের দিল্লিতে কোনো আন্দোলন করতে দেওয়া হবে না। যেখানে পতাকা উড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে সেই সেন্ট্রাল পার্কসহ যন্তরমন্তরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে এবং সেসব জায়গায় কাউকে যেতে দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button