বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ, বিদেশী পিস্তল উদ্ধার : সন্ত্রাসী কানা আজিমসহ ৪ জন আটক

# টার্মিনালের টাকা ভাগাভাগী #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট বাসস্ট্যান্ড কেন্দ্রীক আদায় করা টাকার ভাগাভাগী ও শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক দলের বিবদমান দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মেহেদী ও শহীদ মারাত্মকভাবে জখম হন। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে অস্ত্রধারী একদল যুবককে শহরের বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা যায়। প্রর্ত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট বাসস্ট্যান্ডে বাস, মিনিবাস ও মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের অফিসে শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়ার ছোট ভাই চিহ্নিত সন্ত্রাসী আজিম ভুঁইয়া ও তার সহযোগীরা মহড়া দিয়ে গিয়ে জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মাহদী এবং শহিদ নামের দ’ুজন কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের পূর্ব-বিরোধের জেরে এ সংঘাতের সৃষ্টি হয়। এতে দুজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সংঘাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নত সন্ত্রাসী কানা আজিমসহ ৪ জন কে গ্রেফতার করা হয়েছে। বাকীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ১০ টার দিকে বাগেরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি তার ভাই আজিম ভুঁইয়াকে হত্যার উদ্দেশ্যে দুস্কৃতিকারীরা অস্ত্র নিয়ে শ্রমিক ইউনিয়নের অফিসে প্রবেশ করে মর্মে অভিযোগ করেন। এছাড়া শ্রমিক ইউনিয়নের অপর গ্রুপ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খান মোকলেস এর নেতৃত্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ওই রাতেই পাল্টা সংবাদ সম্মেলন করেন। দুই পক্ষের সংবাদ সম্মেলন শেষে জেলা গোয়েন্দা পুলিশ আজিম ভুঁইয়াকে জিজ্ঞাবাদের জন্যে পুলিশ হেফাজতে নিয়েছে বলে পুলিশ অফিস জানায়। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী আজিম ভুঁইয়া ও তার সহযোগীরা বাগেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন আল আমিন হোটেলের ৩/৪টি রুম দখল করে চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকা- করছেন অভিযোগ উঠেছে। আজিম ভুইয় এর আগে ককটেলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে আবার সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্বে দিচ্ছে বলে বাস টার্মিনাল কেন্দ্রিক অভিযোগ উঠেছে।



