সম্পাদকীয়

খুলনায় খুনের তা-ব ও জননিরাপত্তার চরম বিপর্যয়

খুলনা অঞ্চলে সাম্প্রতিক সময়ে নৃশংস হত্যাকা- ও সহিংসতার যে ভয়াবহ চিত্র ফুটে উঠছে, তা গভীর উদ্বেগ ও আশঙ্কার জন্ম দিয়েছে। একের পর এক খুনের ঘটনা যেন প্রতিনিয়ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে স্থবির করে ফেলছে। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে বা ধারালো অস্ত্রের আঘাতে প্রাণহানির মতো ঘটনা নাগরিক জীবনকে চরম আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে। শান্তির শহর বলে পরিচিত খুলনা আজ যেন ধীরে ধীরে এক রক্তক্ষয়ী জনপদে পরিণত হতে চলেছে।
যে কোনো সভ্য সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অথচ খুলনায় যেভাবে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, তাতে অপরাধীদের মধ্যে আইন বা প্রশাসনের কোনো ভয় রয়েছে বলে মনে হয় না। স্থানীয় সন্ত্রাসী দলগুলোর আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং রাজনৈতিক কোন্দলের বলির পাঁঠা হচ্ছে সাধারণ মানুষ। প্রায় প্রতিটি হত্যাকা-ের পরই প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন ও আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলেও মূল অপরাধী এবং তাদের পেছনে থাকা গডফাদারদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কাক্সিক্ষত তৎপরতা দেখা যায় না। ফলে পার পেয়ে যাওয়ার মানসিকতা নিয়ে অপরাধীরা বারবার একই ধরনের নৃশংস ঘটনা ঘটাতে সাহসী হচ্ছে।
অপরাধ দমনে শুধু ঘটনার পর পুলিশি তৎপরতা যথেষ্ট নয়; প্রয়োজন অপরাধ প্রতিরোধমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণ। অপরাধীদের কোনো দলীয় বা সামাজিক পরিচয় থাকতে পারে না। পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে অবশ্যই কোনো প্রকার রাজনৈতিক বা বাহ্যিক চাপ এড়িয়ে নিরপেক্ষ ও কঠোর অবস্থান নিতে হবে। অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে খুলনাজুড়ে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা এখন সময়ের দাবি। একই সঙ্গে মূল অপরাধীদের পাশাপাশি নেপথ্যের মদদদাতাদেরও শনাক্ত করে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে।
আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ছাড়া জনগণের মনে হারিয়ে যাওয়া স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। খুলনাকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে নগরবাসীকে আশ্বস্ত করবে এবং খুলনায় শান্তি ফিরিয়ে আনবেÑএটাই সবার প্রত্যাশা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button