স্থানীয় সংবাদ

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনে পুলিশকে শক্তিশালী করবে কমিউনিটি পুলিশ বাগেরহাটে আইজিপি আলী হোসেন ফকিরমাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনে পুলিশকে শক্তিশালী করবে কমিউনিটি পুলিশ বাগেরহাটে আইজিপি আলী হোসেন ফকির

বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, মাদক দ্রব্য ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে। দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ প্রয়োজন। তাই পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না। রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন. স্বাধীনতা যুদ্ধের পর আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই। বৈশম্যের স্বীকার হয়েছি। ডিসেম্বরে আপা আসবে কি আসবে না এসব গুজবে কান দিবেন না। ২০২৪ সালে জুলাই আন্দোলনে আমরা বৈশম্য দুর করেছি। তাই জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। আর বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক ( ডিআইজি) মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এছাড়াও বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ফোরামের সভাপতি প্রদীপ বসুশন্তু। পরে আইজিপি এক প্রেস ব্রিফিং করে বলেন, ‘সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। আর সকল কিছুর মূলে আমাদের বেকারত্ব। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের সঙ্গে যোগ হচ্ছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সবার সহযোগিতা চেয়ে আলী হোসেন ফকির আরো বলেন, ‘মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলের ব্যাপারে আপনারা অবশ্যই পুলিশকে সহযোগিতা করবেন।’ ইউএনও এবং থানার ওসির নেতৃত্বে কিশোর গ্যাং প্রতিরোধে কমিটি করা হয়েছে। এ কমিটি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে। অপরাধ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান। এর আগে বাগেরহাট পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রসঙ্গদঃ পুলিশ প্রধানের নিজ বাড়ী বাগেরহাট জেলা সদরে হওয়ায় তিনি সার্কিট হাউজের পাশাপাশি আত্মীয় এবং নিজ বাস ভবনেও অবস্থান করেন। সার্কিট হাউজে অবস্থান কালীন আইজপিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের পক্ষে তার ছোট ভাই নিয়ামুল কাদির বিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button