বিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন : জানালেন ফারিন

প্রবাহ রিপোর্ট ঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন বলে জানিয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’ ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি জানান, ১০ বছরের সম্পর্ক ও দুই বছরের বেশি সময় ধরে তিনি বিবাহিত। ফারিন বলেন, ‘ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি। আমার স্বামী ও আমার পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাক্সিক্ষত আলোচনা ও জাজমেন্ট তৈরি করে।’ নিজের জীবনযাপন নিয়ে ফারিন বলেন, ‘শোবিজের রুটিন অনিয়মিত হলেও আমি কঠোর শৃঙ্খলা মেনে চলি। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই এ অভ্যাস গড়ে উঠেছে, আজও ধরে রেখেছি। শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ি, উঠি খুব ভোরে। নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করি, ঘর গোছাই, শরীরচর্চা করি।’ তাসনিয়া ফারিন অভিনয় করেন নাটকে। ওটিটি মাধ্যমেও প্রতিভার ঝলক দেখিয়েছেন। নয় বছর আগে নাম লিখিয়েছিলেন সিনেমায়। কিন্তু সময়টা তার পক্ষে ছিল না। তাই তখন সিনেমাতে দেখা যায়নি তাকে। নাটকের জনপ্রিয়তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। দুই বছর আগে ‘ফাতিমা’ নামে সেই সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর চলতি বছর ‘প্রিন্স’ নামে একটি সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসাবে পরিচয়টা নিয়ে গেছেন আরও একধাপ উপরে। নায়ক হিসাবে পেয়েছেন শাকিব খানকে। কিন্তু নিজ নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ফারিন। অনেকের মতে, শাকিব খানের সিনেমা, নায়িকা হিসাবে ফারিন ছিলেন শুধুই অলংকার। তার কিছু করারও ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button