খেলাধুলা

হকিতে চীনের সঙ্গে ড্র করে চমক দেখাল বাংলাদেশ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। টানা চার হারের পর পুল পর্বের শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রতিযোগিতায় নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম চার ম্যাচে শক্তিশালী ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হয়েছিল তাদের। তবে শেষ ম্যাচে এসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্সটা এই ম্যাচের জন্যই যেন জমিয়ে রেখেছিল তারা। ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল করে এগিয়ে যায় চীন। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বাংলাদেশ দল। গোল শোধের জন্য পুরো মাঠজুড়ে সমানতালে লড়াই চালিয়ে যায় তারা। অবশেষে তৃতীয় কোয়ার্টারে কাক্সিক্ষত সাফল্যের দেখা পায় বাংলাদেশ। একটি পেনাল্টি স্ট্রোক পায় দল। সেখান থেকে দারুণ দক্ষতায় গোল করে দলকে সমতায় ফেরান বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম। এরপর ম্যাচের বাকি সময় চীনের আক্রমণগুলো দৃঢ়তার সঙ্গে রুখে দেয় বাংলাদেশের রক্ষণভাগ। শেষ বাঁশি বাজা পর্যন্ত চীনের ওপর চাপ ধরে রেখে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পুল পর্বের শেষ ম্যাচে এসে এমন দুর্দান্ত ড্র দলের লড়াকু মনোভাব এবং ঘুরে দাঁড়ানোর দারুণ এক প্রমাণ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button