জাতীয় সংবাদ

পলাতক দ-িতদের মতো হাসিনার ক্ষেত্রেও একই ব্যবস্থা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবাহ রিপোর্ট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “বিদেশে অবস্থানরত অন্য দ-িত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের ভূখ-ে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।”
তিনি বলেন, “কে কী বলছেন বা তিনি যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের ভূখ-ে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।”
শামা ওবায়েদ ইসলাম বলেন, “শেখ হাসিনা একজন দ-িত অপরাধী। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা আচরণের সুযোগ নেই।”
বিদেশে পালিয়ে থাকা দ-িত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রেও সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button