জাতীয় সংবাদ

২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় পাঁচ নারী খুন : জাতিসংঘ

প্রতিদিন গড়ে ১২৯ জনকে হত্যা

প্রবাহ ডেস্ক : বিশ্বজুড়ে ২০২৫ সালে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে খুন হয়েছেন। যা প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ।
নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ইউএন উইমেন এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের হিসাব অনুযায়ী, গত কয়েক বছরে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে খুন হওয়া নারী ও কন্যাশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ‘ইচ্ছাকৃত হত্যাকা-ের’ শিকার ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশকে হত্যা করেছেন তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা। প্রায় ৪৭ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রতিদিন গড়ে ১২৯ জনকে হত্যা করা হয়েছে।
১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে এ হিসাব করা হয়েছে। সংস্থাটি বলেছে, ২০২৫ সালে নারীর জন্য কোনো অঞ্চলই পুরোপুরি নিরাপদ ছিল না। পরিবারের সদস্যদের হাতে হত্যার সর্বোচ্চ সংখ্যা রেকর্ড আফ্রিকায়। সেখানে ২২ হাজার ১০০ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়া, এশিয়ায় ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নিহত হয়েছেন।
জাতিসংঘ বলছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকা-ের শিকার ব্যক্তিদের ১৯ শতাংশ ছিলেন নারী। তাদের ৬০ শতাংশকে হত্যা করা হয়েছে ঘরের ভেতরে। অন্যদিকে, হত্যাকা-ের শিকার পুরুষদের ১১ শতাংশ নিজ বসতবাড়িতে হত্যার শিকার হয়েছেন।

সংস্থাটির মতে, বিশ্বজুড়ে হত্যাকা-ের হার কমলেও নারীদেরকে হত্যার হার তুলনামূলক ধীরগতিতে কমেছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপ অঞ্চলে এমন প্রবণতা দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button