জাতীয় সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ : অডিও ভাইরাল

প্রবাহ রিপোর্ট ঃ জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তার এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে মোবাইল ফোনে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যায় মাহমুদা বেগম কৃককে। কথোপকথনে শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন মহিলা লীগের সাবেক এই নেত্রী। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মোবাইল ফোনের অপর প্রান্তে থাকা নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, আমি যে বেঁচে আছি, এটাই তো বেশি। কেন করবে? ওনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা? আমরাও এ দলটি বানিয়েছি। এটা আমাদেরও দল। ওনার একার দল না। উনি যা মনে চাইবে, তাই করবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হননি। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পাননি। শেখ হাসিনার আমাকে দেওয়ার-নেওয়ার কিছু নেই, ও আমার জন্য কিছু করতে পারবেন না। তাই আমাকে যদি ইনসাল্ট করেন, আমিও তাকে ছেড়ে দেব না। আমি কিছু মনে করি না এখন। মহিলা লীগের সাবেক এই নেত্রী বলেন, আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ, তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ, জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি। ওনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন, বলো আমাকে? কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারেন না কেন?

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button