স্থানীয় সংবাদ

খুলনা মহানগর যুবদল শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

# দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে #

খবর বিজ্ঞপ্তি ঃ পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকা-ের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল ইসলাম তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দÑমোঃ সোহেল মোল্লা, মোহাম্মদ মিজানুর রহমান মিজান, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, খাইরুজ্জামান শামীম, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, তামজিদ আহমেদ মিশু ও মোহাম্মদ জাহিদুল ইসলামসহ মহানগর যুবদলের সদস্যবৃন্দ এবং থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দেশের শান্তি-শৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য মোকাবেলা করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button