সম্পাদকীয়

বটিয়াঘাটা সদর ইউনিয়নে চুরি প্রতিরোধে থানার সামনে মানববন্ধন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ গতকাল সোমবার বেলা ১২টায় বটিয়াঘাটা থানার সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন ভুক্তভোগী একাধিক নারী। মানববন্ধন শেষে চিহ্নিত চোর চক্রের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কুরবানীর ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিনেই হচ্ছে কারো না কারো বাড়িতে চুরির মত ঘটনা। ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়নে অবস্থিত , উপজেলা পরিষদ, বটিয়াঘাটা থানা,উপজেলা নির্বাহীর কর্মকর্তার বাস স্থান, সহ সকল প্রশাসনিক দপ্তর, এরই আশেপাশে হচ্ছে চুরির মত ঘটনা। সম্প্রতি বটিয়াঘাটা প্রেসক্লাব থেকে জানালার গ্রিল কেটে চুরি হয় বড় একটি এলইডি টিভি।ঈদের পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসস্থানের পাশেই অবস্থিত সাংবাদিক রাসেলের বাড়িতে হয় দুর্ধর্ষ চুরি প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল স্বর্ণালংকার নিয়ে যায়। উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত আর্মির মাস্টার ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমানের বাড়িতে ও ঘটে দুর্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কার টাকা পয়সা সহ দামি জিনিসপত্র নিয়ে যায়। শুক্রবার রাত্রে চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টায় অল্পের জন্য রক্ষা পান, হেতালবুনিয়া পুরাতন হেলিপ্যাপডের মিজানুর রহমানের বোন প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে গরুর খাবার দেওয়ার সময় হঠাৎ পিছন দিক থেকে এসে চোর তার মুখ চেপে ধরে চেতনা নাশক ঔষুধ দেওয়ার চেষ্টা করে। ওই ঔষুধ তার মুখের এক পাশে লাগে। তখন সে চোরকে ধাক্কা মেরে আত্মচিৎকার করলে আসপাশের লোকজন ছুটে আসলে চোর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই একই রাত্রে পশু হাসপাতালের পাশেই সাংবাদিক তরিকুলের বাড়িতে চোর চক্র রাত্রে ৯ টার সময় বাড়ির সাব-ভারসিবল এর ও তার গ্র্যান্ডিং মেশিন সহ ঘরের ভিতর ঢুকে বাড়ির ওয়ারিং এর সকল তার চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী মিজানুরের বোন ও এলাকাবাসী জানায়, চোরকে নাকি তারা চিনতে পেরেছে কিন্তু পরবর্তীতে বড় ক্ষতির আশঙ্কায় তাদের নাম বলতে নারাজ তারা সঙ্গবদ্ধ চোর চক্র এলাকায় দীর্ঘদিন চুরির সাথে জড়িত থাকলেও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এ বিষয়ে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সন্ধ্যা হলেই জানিনা কার বাড়িতে ঢুকে পড়ে চোর চক্র। এই সঙ্গবদ্ধ চোরদের জন্য এলাকায় মাদক সহ নানা অপকর্ম ঘটে চলেছে এ বিষয়ে প্রশাসন কঠোর ভূমিকা পালন না করলে আইন-শৃঙ্খলার অবনতি সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সার্বিক বিষয়ে বটিয়াঘাটা থানার নবাগত ওসি মারুফ হোসেন বলেন,আমি সন্ত্রাস ছিনতাই, মাদক কারবারি,চোর চক্রসহ সকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আমার থানায় কর্মরত সকল সদস্যকে কঠোর নির্দেশনা দিয়েছি। এছাড়া প্রতিদিন, নিয়মিত পেট্রল ডিউটি করার ব্যবস্থা করেছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button