বিনোদন

গায়ক অর্ণবের স্ত্রীকে দেওয়া হলো হত্যার হুমকি

প্রবাহ বিনোদন : বাংলাদেশের জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হুমকি দিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপরাধীরা। গত বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) পরিচয় দিয়ে সাইবার অপরাধীরা পাঁচ লাখ টাকা না দিলে সুনিধি নায়েক ও তার বাবাকে হত্যার হুমকি দেয়। এমনকি তার ছবি ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। জানা গেছে, বিশ্বভারতীর সঙ্গীত ভবনের সাবেক শিক্ষার্থী সুনিধি কর্মসূত্রে শান্তিনিকেতনের পূর্বপল্লীর একটি বাড়িতে ভাড়া থাকেন। গত বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেদিন অপরিচিত কয়েকজন ব্যক্তিকে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখেন তিনি। পরে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি হায়দরাবাদের সিবিআই পরিচয় দিয়ে তার ফোনে কল করে। সুনিধির বাড়ির একশো মিটারের মধ্যে শান্তিনিকেতন থানা। ঘটনাটি দ্রুত জানাজানি হওয়ায় শান্তিনিকেতনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। সংগীতশিল্পী সুনিধি নায়েক জানান, গত বুধবার ফোনে ওই অপরাধীরা তাকে নরেশ গোয়েল নামের এক ব্যক্তির কথা বলে। তাদের অভিযোগ সুনিধি ওই ব্যক্তির অর্থ আত্মসাৎ করেছেন। তার নামে একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এই অপরাধে সুনিধিকে গ্রেপ্তার করা হবে। অভিযোগ ছুঁড়ে কথোপকথন শুরু হলেও, পরে টাকা না দিলে সুনিধি ও তার বাবাকে খুনের হুমকি দিতে থাকে ওই ব্যক্তি। ভয়ে গত বৃহস্পতিবার তাদের ৫ লাখ টাকা পাঠিয়ে দেন এই শিল্পী। সুনিধি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম সত্যিই হয়তো হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন। পরে বুঝতে পারি এরা জালিয়াত। প্রশাসন ঘটনার তদন্ত করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button