বিনোদন

অভিনয় থেকে দূরে আছি, মানে এই না পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি: তামিম মৃধা

প্রবাহ বিনোদন: ইউটিউবার ও তারুণ অভিনেতা তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি এমন নয় বলে জানিয়েন এই অভিনেতা। এ ব্যাপারে তামিমের ভাষ্য, “প্রত্যেক মানুষেরই ধর্মের প্রতি আলাদা একটা বিষয় থাকে। সে ধর্মেরই হোক। সম্প্রতি দেখছি আমার নাম জড়িয়ে ‘ইসলামের ছায়াতল’সহ বেশ কিছু শব্দ দিয়ে কিছু পোস্ট ও খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, সেটা সেরকম না। তবে হ্যাঁ, লম্বা সময় ধেরে আমি অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে আমি পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি।” এই অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি ইউটিউবে আমি একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছি। এই অনুষ্ঠানের প্রথম পর্ব করার পর দর্শকের ব্যাপক সাড়া পেয়েছি। সেটা দেখেও অনেকে এমন ভাবতে পারেন।’ ধর্ম বা অভিনয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানের অনুরোধও জানান তামিম মৃধা। তার কথায়, ‘এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয় তাই আমি অনুরোধ করবো এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়।’ এর আগে তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ‘তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button