বিনোদন

এবার বাধার মুখে পড়লেন অপু বিশ^াস

একের পর এক অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়ছেন শোবিজ অঙ্গনের তারকারা। চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী ও টাঙ্গাইলে পরীমণির পর রাজধানীতেই তোপের মুখে পড়লেন ঢালিউড কুইন অপু বিশ^াস। পরিস্থিতি এমন হয় যে, বাতিল করতে হয় তার একটি অনুষ্ঠান। গত মঙ্গলবার ঢাকার কামরাঙ্গীচরে ‘সোনার থালা’ নামে একটি রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল অপু বিশ^াসের। তবে স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান। পরে পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠান হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান। তিনি বলেন, স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেছেন। অন্যদিকে, থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত ‘মুসল্লি’দের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন বলেন, অপু বিশ^াসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসির কাছে দাবি জানিয়েছি, অপু বিশ^াস যেন না আসতে পারেন। তবে বিষয়টি নিয়ে নিরব রয়েছেন অপু বিশ^াস। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, একই দিনে আরও একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন অপু বিশ^াস। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে জনি টাওয়ারে পার্লারটির উদ্বোধন করেন এই চিত্রতারকা। এসময় তাকে দেখার জন্য স্থানীয় লোকদের উপচেপড়া ভিড় ছিল। সেই ভিড় সামলাতেও পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button