বিনোদন

প্রথমবারের মতো পর্দা শেয়ার করবেন অপূর্ব-নিহা

প্রবাহ বিনোদন : জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আর হালের ক্রেজ নাজনীন নাহার নিহা। দু’জনে এক হলেন প্রথমবার। ভ্যালেন্টাইন দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই তাদের এই মেলবন্ধন। এটি বাস্তবায়ন করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’ নামের এই নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদীকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে মিষ্টি ও দুষ্টু মেয়ে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর মিষ্টি মেয়ে নিহা অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়টির নাম দেয় ‘মন-দুয়ারী’। নিহার সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে অপূর্ব বলেন, নিহার মধ্যে প্রচ- সম্ভাবনা আছে অনেকদূর যাওয়ার। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণটিই যথেষ্ট। এই নাটকে নিহা এতো ভালো করেছে, না দেখলে বিশ^াস হবে না। নিহা বলেন, অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্নটি পূরণ হয়েছে। তাই আমি অনেক খুশি। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া মিলে আমাকে সবসময় হেল্প করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। বড় আয়োজনে অনেকদিন ধরে ‘মন-দুয়ারী’ নির্মিত হচ্ছে। ১৩ দিনের শুটিংয়ে ঢাকা, নবাবগঞ্জ এবং রাজশাহীতে শুটিং হয়েছে। নাটকটি নিয়ে খুবই আশাবাদী প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। অপূর্ব-নিহা ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ। জাকারিয়া সৌখিনের নাটক মানেই বাড়তি চমক হিসেবে থাকে নতুন গান আর সেটির অসাধারণ ভিজ্যুয়াল। এবারের ‘মন-দুয়ারী’তে থাকছে দুটি গান। সোমেশ^র অলির কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন মাহতিম সাকিব এবং অবন্তী সিঁথি। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ। আসছে ১৪ ফেব্রুয়ারির বিশেষ কনটেন্ট হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘মন-দুয়ারী’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button