বিনোদন

পাইরেসির বিরুদ্ধে ‘আইনগত ব্যবস্থা’ নিয়েছেন অমি

প্রবাহ বিনোদন : সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। শুরু থেকেই নির্মাণে দর্শকপ্রিয়তার দিক থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তিনি। অমি নির্মিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন এবার পাইরেসির শিকার হয়েছে।
এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
পোস্ট দিয়ে অমি লিখেছেন, ‘বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
‘খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা অমির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ অনেকে।
ধারাবাহিকটির প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button