সাদা শাড়িতে অপু, ক্যাপশনে লিখলেন ভালোবাসার মন্ত্র

প্রবাহ বিনোদন: দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে সক্রিয় থেকেও এখনও আলোচনায় আছেন চিত্রনায়িকা অপু বিশ^াস। সাম্প্রতিক সময়ে সিনেমায় ব্যস্ততা কিছুটা কমলেও সামাজিক মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের চমকে দেন তিনি। গতকাল শনিবার সকালে নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন অপু। সাদা শাড়িতে রুপালি কাজ, অভিজাত গয়না আর মিষ্টি হাসিতে নায়িকার নতুন সাজ ভক্তদের দারুণভাবে আকৃষ্ট করেছে। ছবিগুলোতে কখনো ¯িœগ্ধ ভঙ্গি, কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছেন- “যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।” কয়েক ঘণ্টার মধ্যেই ভক্তদের ভালোবাসায় সয়লাব হয়েছে মন্তব্যঘর। হাজারো লাইক-কমেন্টে ভেসে যাচ্ছে অভিনেত্রীর ফটোশুট। অপু বিশ^াসের অভিনয়যাত্রা শুরু হয়েছিল আমজাদ হোসেনের কাল সকালে চলচ্চিত্রে পাশর্^ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তবে ২০০৬ সালে কোটি টাকার কাবিন মুক্তির পরই তিনি রাতারাতি আলোচনায় আসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট সিনেমা উপহার দেন, যা ঢালিউডে দীর্ঘদিন অন্যতম জনপ্রিয় নায়ক-নায়িকার জুটি হিসেবে সমাদৃত হয়। সিনেমার পর্দায় কম দেখা গেলেও এখনো ভক্তদের কাছে অপু বিশ^াসের আবেদন অটুট। তার প্রতিটি নতুন রূপ ভক্তদের কাছে যেন একেকটি চমক।



