বিনোদন

ফাঁস হওয়া ভিডিও নিয়ে যা বললেন তানজিন তিশা

প্রবাহ বিনোদন : ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিন তিশা। সেখানে মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী। কিন্তু ছবিটি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে এক আলোচনা। যার সূত্রপাত শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ও এক নারীকে দেখা যায় শুটিং সেটে। আর নাচের স্টেপের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের দাবি, সেই নারীটি নাকি তানজিন তিশা; আর এ নিয়েই চলছে আলোচনা। সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তিশার দাবি, ‘সোলজারে আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’ তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।’ নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’ ‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। গত ১১ অক্টোবর প্রথমবার শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান তিশা। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা যাচ্ছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button