বিনোদন

কালো শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা

প্রবাহ বিনোদন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে কালো শাড়িতে ধরা দিয়েছেন তিনি, যা নজর কেড়েছে ভক্তদের। ছবিতে দেখা যায়, ঝলমলে নকশা করা কালো শাড়িতে তানজিন তিশার উপস্থিতি একেবারেই রাজকীয়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, হালকা মেকআপ আর গলায় ঝলমলে চোকার নেকলেস তার লুককে আরও পরিপূর্ণ করেছে। কানে লাল গোলাপ গুঁজে মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি, যা পুরো ফ্রেমে এনে দিয়েছে এক ধরনের ক্লাসিক সৌন্দর্য। অন্য ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ^াসী ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। আলোকসজ্জা, পরিপাটি চুলের খোঁপা আর শাড়ির সূক্ষ্ম কাজ সব মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠেছে তানজিন তিশার পরিণত ও আভিজাত্যপূর্ণ রূপ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের সঙ্গে সংযোগ ধরে রাখেন তিশা। এই নতুন ফটোশুটও তার ব্যতিক্রম নয়। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে কমেন্ট বক্স।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button