বিনোদন

অস্ট্রেলিয়ার পর আমেরিকায় ‘দম’

প্রবাহ বিনোদন : ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি দর্শক চাহিদার ধারাবাহিকতায় এখন ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারেও।
গত ২৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘দম’-এর প্রদর্শনী শুরু হয়েছে, যা চলবে ২৯ মার্চ পর্যন্ত। এবার উত্তর আমেরিকার দর্শকদের জন্য ‘দম’। আগামী ১০ এপ্রিল নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস-এ প্রিমিয়ারের মাধ্যমে সিনেমাটির যাত্রা শুরু হবে। এরপর এক সপ্তাহ প্রদর্শনীর পর ১৭ এপ্রিল থেকে পুরো যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস-এর রাজ হামিদ ও নওশাবা রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তারা জানান, ঈদে দেশের দর্শক মাতানো এই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও একইভাবে সাড়া ফেলবে বলে তারা আশাবাদী।
রাজ হামিদ বলেন, “উত্তর আমেরিকায় বাংলা সিনেমার দর্শকরা আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছেন। ‘দম’ আমাদের ৫৩তম পরিবেশনাÍএই যাত্রা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসায়।”
প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি। তার পরিচালনায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় এসেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরীÍযা দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button