নিজের গানে ব্রাজিলের জন্য পড়শীর উচ্ছ্বাস

প্রবাহ রিপোর্ট ঃ দেশের এই সময়ের সংগীতশিল্পী সাবরিনা পড়শী বরাবরই ব্রাজিল ফুটবল দলের সমর্থক। ২০২৬ বিশ্বকাপেও প্রিয় দলকে ঘিরে তার উচ্ছ্বাসের কমতি নেই। গতকাল সকালে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের এই জয়ে আনন্দে ভাসছেন দলটির সমর্থকেরা, আর তাদেরই একজন পড়শী। জয়ের পর ব্রাজিলের জার্সি পরে নিজের একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন তিনি। ভক্তদের জানান শুভ সকালের শুভেচ্ছাও। তবে তার উচ্ছ্বাস শুরু হয়েছিল ম্যাচের আগের রাত থেকেই। নিজের জনপ্রিয় গান ‘বড় একা’-এর সঙ্গে একটি রিল ভিডিও তৈরি করেন পড়শী। ব্রাজিলের জার্সি পরে গানটির সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিওটি প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পড়শী লেখেন, ‘সবসময় ব্রাজিল।’ সংক্ষিপ্ত এই বার্তাতেই স্পষ্ট হয়ে উঠেছে প্রিয় দলকে ঘিরে তার আবেগ ও সমর্থন। পোস্টটি প্রকাশের পর ভক্তদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। অনেকেই ব্রাজিলের জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন মন্তব্যে। সব মিলিয়ে ব্রাজিলের জয় আর নিজের গানের ট্রেন্ড- দুই আনন্দ একসঙ্গেই উদযাপন করলেন পড়শী।



