বিনোদন

‘কাজল চোখের মেয়ে’ তটিনীর প্রেমে জোভান!

প্রবাহ রিপোর্ট ঃ বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। এবার তারা জুটি বেঁধে অভিনয় করেছেন জাকারিয়া সৌখিনের নাটকে। রোমান্টিক এবং পারিবারিক স্বাদের গল্পে নির্মিত নাটকটির শিরোনাম ‘কাজল চোখের মেয়ে’। নাটকে তটিনী কাজল আর জোভান শুভ্র চরিত্রে অভিনয় করেছেন। নাটকের গল্পটি গড়ে উঠেছে একটি একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করে। কিন্তু গল্পটি পুরোপুরি পারিবারিক নয়। গল্পটি মূলত প্রেমের, কেন্দ্রবিন্দুতে পরিবার। তাই ‘কাজল চোখের মেয়ে’ নাটকে পরিবারের প্রাধান্য থাকলেও পুরোপুরি রোমান্টিক নাটকই বলা যায়। গল্প সম্পর্কে নাটকটির রচয়িতা এবং নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘অনেক চোখই সুন্দর। কিন্তু কিছু চোখ গল্প বলে। কাজল মেখে মায়া বাড়িয়ে কাছে টানে। আপাতত এটুকুই বলতে চাইছি।’ নাটকে জোভান-তটিনীর অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটি আসলে এ দু’জনকেই ভালো মানিয়েছে। তাই চরিত্রের প্রয়োজনেই ওদেরকে নিয়েছি। তটিনীর চোখ সুন্দর। কাজল দিলে আরো ভালো লাগে। যা এ নাটকে খুব বেশী দরকার ছিল। আর এমন একটি মেয়ে প্রেমে পড়ার জন্য জোভানেরও মতোই কাউকে দরকার ছিল।’ ‘কাজল চোখের মেয়ে’ নাটকে অভিনয় প্রসঙ্গে তটিনী বলেন, ‘সৌখিন ভাইয়ের রোমান্টিক নাটকগুলো খুব সুন্দর হয়। এই নাটকটিও তার ব্যতিক্রম নয়। আমরা খুব যত্ম নিয়ে শুটিং করেছি। আমার বিশ্বাস, দর্শক নাটকটি দারুণভাবে গ্রহণ করবে।’ জোভান বলেন, ‘সৌখিন ভাই সবসময় সুন্দরভাবে গুছিয়ে কাজ করেন। তাই স্ক্রিনে তার নাটক দেখতে খুব ক্লিন লাগে। আর আমিও তার সাথে এমন নির্মাণের অংশ হতে চাই। আমরা আগেও অনেকগুলো কাজ করেছি। কাজল চোখের মেয়ে আমাদের আরেকটি নতুন নাটক।’ জোভান-তটিনী ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন স্নেহা, আনন্দ খালেদ, মিলি বাশার প্রমুখ। বর্তমানে নাটকটি সম্পাদনার টেবিলে রয়েছে। শিগগিরই ক্যাপিটাল ড্রামা চ্যানেলে মুক্তি পাবে। এদিকে ‘কাজল চোখের মেয়ে’ নাটকে গান থাকছে দুটি। গান দুটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন সাজিদ সরকার। রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব এবং রুমি রুশা। আর স্যাড গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button