বিনোদন

জন্মদিনে পূর্ণিমাকে আবেগঘন শুভেচ্ছা স্বামীর

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই তুমুল জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন শনিবার (১১ জুলাই)। বিশেষ এই দিনে স্বামীর আবেগঘন শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রী পূর্ণিমার ছবি প্রকাশ করে আশফাকুর রহমান রবিন লেখেন, শুভ জন্মদিন, আমার প্রিয় বউ দিলারা হানিফ পূর্ণিমা। তোমার ভালোবাসা, যতœ আর অফুরন্ত সমর্থন আমার জীবনকে আরও আলোকিত করে। আমরা একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তোমার এই বিশেষ দিনটি যেন আনন্দ, হাসি আর তোমার প্রিয় সবকিছু দিয়ে ভরে ওঠে। সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন। রবিনের এই বার্তা খুব দ্রুতই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে অনেকেই পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি এই দম্পতির পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ারও প্রশংসা করেন অনুরাগীরা। ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি পারিবারিক ছবি শেয়ার করেছেন রবিন। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, রবিন ও পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে রয়েছেন, তাদের মাঝখানে ব্রাজিলের জার্সি গায়ে কন্যা আরশিয়া উমাইজা। ব্যতিক্রমী এই পারিবারিক মুহূর্তটি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন। ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করলেও জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ উপলক্ষে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না। এদিকে, পূর্ণিমার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই ‘জোছনার ওপারে পূর্ণিমা’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এটি দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়। নুষ্ঠানটির শেষ অংশে ছিল জন্মদিন উদযাপন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে কেক কাটতে যান পূর্ণিমা। কেকের ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট বাক্স। বাক্সটিতে ছিল বিশেষ উপহার। এই উপহার পেয়ে দারুণ খুশি হন পূর্ণিমা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button