বিনোদন

আতিফ আসলামের কনসার্টে নিñিদ্র নিরাপত্তা

প্রবাহ রিপোর্ট ঃ অপেক্ষার অবসান প্রায় শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা পর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট। বড় জনসমাগমের কথা বিবেচনায় রেখে অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও বেসরকারি নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে পুরো ভেন্যুতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের নিজস্ব এলিট নিরাপত্তা দল দায়িত্ব পালন করবে। ভেন্যুর প্রবেশপথে থাকবে একাধিক নিরাপত্তা চেকপয়েন্ট। দর্শকদের পরিচয় যাচাই ও তল্লাশির পরই প্রবেশের সুযোগ দেওয়া হবে। পুরো অনুষ্ঠানজুড়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে সমন্বিত টিম। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কনসার্টের নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত সদস্য চেয়ে পুলিশ সদরদপ্তরে রিকুইজিশন পাঠানো হয়েছে। এ ছাড়া আয়োজকদের এলিট নিরাপত্তা দল এবং ইউনাইটেড গ্রুপের নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটিতে অংশ নিতে বুধবার ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ‘ক্রাউন প্লাজা’ হোটেলে এক সংবাদ সম্মেলনে কনসার্ট ও নানা বিষয়ে কথা বলেন তিনি। আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই শিল্পীকে আবারও সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button