বিনোদন

বিচ্ছেদের গুঞ্জনে এক শব্দে জবাব দিলেন আয়েজা খান

প্রবাহ রিপোর্ট ঃ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েজা খান তার স্বামী ও অভিনেতা দানিশ তৈমুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনার মধ্যে একটি ফ্যান পেজের পোস্টে মাত্র এক শব্দে প্রতিক্রিয়া জানিয়ে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, আয়েজা ওই ফ্যান পেজের পোস্টে ‘ফেক’ (ভুয়া) লিখে মন্তব্য করেন। তার এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়াকে অনেক ভক্তই দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেইÑএমন ইঙ্গিত হিসেবে দেখছেন। সম্প্রতি আয়েজা ও দানিশের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। বিশেষ করে দানিশের নাটক ‘হামরাহি’র শেষ পর্ব উপলক্ষে করাচিতে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে আয়েজাকে দেখা না যাওয়ার পর গুঞ্জন আরও জোরালো হয়। এরপর গত ৮ আগস্ট দম্পতির নিকাহ বার্ষিকী নিয়েও তারা প্রকাশ্যে কোনো পোস্ট বা শুভেচ্ছা জানাননি বলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা লক্ষ্য করেন। এমনকি ১৪ আগস্টের আশপাশেও তাদের কোনো পারিবারিক ছবি বা বিবাহবার্ষিকীসংক্রান্ত পোস্ট না থাকায় অনেকে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এরই মধ্যে আয়েজা একটি সাদাকালো ছবি পোস্ট করেন। ছবিতে তাকে দুই হাত দিয়ে কান ঢেকে রাখতে এবং কিছুটা নির্লিপ্ত অবস্থায় দেখা যায়। ছবিটি প্রকাশের পর অনেকে এটিকে রহস্যময় বার্তা হিসেবে ব্যাখ্যা করে চলমান গুঞ্জনের সঙ্গে যুক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেন, আয়েজা ও দানিশ হয়তো দাম্পত্য জীবনে কঠিন সময় পার করছেন। আবার অনেকে তাদের বিচ্ছেদের আশঙ্কাও প্রকাশ করেন। তবে এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আয়েজা বা দানিশ। তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা রয়েছেÑএমন দাবিরও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। আয়েজা খান ‘পেয়ারি আফজাল’, ‘মেরে পাস তুম হো’ ও ‘চুপকে চুপকে’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। অন্যদিকে দানিশ তৈমুরও পাকিস্তানের পরিচিত অভিনেতা। এক দশকেরও বেশি সময় ধরে বিবাহিত এই তারকা দম্পতি সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে তুলনামূলকভাবে গোপনীয়তা বজায় রাখেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রমের ওপর ভিত্তি করে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনের বিপরীতে আয়েজার এক শব্দের ‘ফেক’ মন্তব্যই আপাতত তাদের ভক্তদের জন্য সবচেয়ে স্পষ্ট বার্তা হয়ে উঠেছে। সূত্র: সামা টিভি অনলাইন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button