আন্তর্জাতিক

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১ : ক্ষতিগ্রস্ত কূটনৈতিক স্থাপনা

প্রবাহ রিপোর্ট ঃ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো নৃশংস ও চলমান হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় একজন নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে কূটনৈতিক মিশন ও দূতাবাস-সংক্রান্ত কিছু স্থাপনাও রয়েছে। কুয়েত আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে এই ধরনের হামলার জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং প্রতিক্রিয়া জানানোর ‘পূর্ণ ও স্বাভাবিক অধিকার’ তাদের রয়েছে। বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ‘পুনরাবৃত্ত ও নিন্দনীয় আগ্রাসন’ চালানোর অভিযোগও আনা হয়েছে। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button