আন্তর্জাতিক

ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

প্রবাহ রিপোর্ট ঃ ইরানে সামরিক হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসের শুরুতে ইরানের সামরিক স্থাপনায় এ হামলা চালায় উপসাগরীয় দেশ দুটি। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটি প্রথম সরাসরি সামরিক অভিযান। এ হামলায় সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য ও আকাশ প্রতিরক্ষা সহায়তা দিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোর অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এ ঘটনা। এর আগে এসব দেশ সাধারণত ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো এড়িয়ে চলেছে। প্রতিবেদনে হামলার বিস্তারিত সময়, লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিষয়ে সীমিত তথ্য দেওয়া হয়েছে। তবে এতে বলা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত এ অভিযানে বাহরাইন ও কুয়েত সক্রিয় ভূমিকা নিয়েছে। এদিকে ইরান, বাহরাইন ও কুয়েতের পক্ষ থেকে এ প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button