আন্তর্জাতিক

আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান : নেতানিয়াহু

প্রবাহ রিপোর্ট ঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। একটি ইসরাইলি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগটি করেন। নেতানিয়াহু জানান, ইরান সরাসরি তার ছেলেকে লক্ষ্য বানিয়েছিল। তবে ঘটনাটি ঠিক কখন বা কীভাবে ঘটেছিল, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এমনকি তার দুই ছেলের মধ্যে কাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তা-ও স্পষ্ট করেননি। আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা নিরাপত্তা দিতে রাজি হয়নি। এই বিষয় নিয়ে আলোচনার সময়ই নেতানিয়াহু নিজের পরিবারের সুরক্ষার প্রসঙ্গটি তোলেন। নির্বাচনে হেরে গেলেও নেতানিয়াহুর পরিবার আরও পাঁচ বছর বিশেষ সরকারি নিরাপত্তা পাবে। এই সুরক্ষাকে বিলাসিতা না ভেবে প্রয়োজনীয় উল্লেখ করে তিনি জানান, সঠিক নিরাপত্তা না থাকলে শত্রুপক্ষ তাদের ক্ষতি করতে সফল হতে পারে। বর্তমানে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন এবং ছোট ছেলে ইসরাইলে থাকেন। বিদেশে সরকারি খরচে বড় ছেলের অবস্থান নিয়ে ইসরাইলে বিতর্ক থাকলেও নেতানিয়াহুর মতে, পরিবারের এই নিরাপত্তা অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button