সৌদি ‘নিরাপদ থাকবে না’: হুতি

প্রবাহ রিপোর্ট ঃ সৌদি আরব হুতিদের বিরুদ্ধে শত্রুতা অব্যাহত রাখলে দেশটি ‘নিরাপদ থাকবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, সৌদি আরব গত ১২ বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে ‘আগ্রাসন ও অবরোধ শুরু এবং অব্যাহত রেখেছে’। হুতিদের দাবি, গত পাঁচ দিনে সৌদি আরবের খামিস মুশাইত ও তাইফ গভর্নরেটের ঘাঁটি থেকে ইয়েমেনে ৩৫০টি বিমান হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুতিরা দেশটির দক্ষিণাঞ্চলের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে ৭০ জনের বেশি মানুষ আহত হন এবং তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। কানসাস সিটিতে একটি নির্বাচনী সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভ্যান্স বলেন, মান্দেব প্রণালীর মায়ুন দ্বীপ হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনায় তিনি উদ্বিগ্ন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ‘অঞ্চলে ক্ষতিগ্রস্ত অন্যদের’ সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের পাশাপাশি সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহযোগিতা নিয়ে আলোচনা ইয়েমেন সংকটে ওয়াশিংটনের দ্বিমুখী কৌশলের ইঙ্গিত দিচ্ছে। তথ্যসূত্র: আল জাজিরা।



