আন্তর্জাতিক

সৌদিতে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ

প্রবাহ রিপোর্ট ঃ সৌদি আরবে বিভিন্ন বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর ওপর ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ৭ আগস্টের বিবৃতিতেও তারা সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানানো হয়েছিল। এবারও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে নৌ চলাচলের ওপর হামলার নিন্দা জানিয়েছে। একইসঙ্গে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। বিবৃতিতে হুথিদের অবিলম্বে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা ইয়েমেনে বেসামরিক হতাহতের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) বরাত দিয়ে এতে বলা হয় সেপ্টেম্বরের শুরু থেকে ইয়েমেনে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত আরও বাড়লে সেখানকার ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে পূর্ণ, নিরাপদ, দ্রুত ও অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জাতিসংঘের ৭৩ কর্মীসহ বিভিন্ন এনজিও, সুশীল সমাজ ও কূটনৈতিক মিশনের আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button