আন্তর্জাতিক

কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত

প্রবাহ রিপোর্ট ঃ ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও তার দুই-তিন বছর বয়সী সন্তান রয়েছে বলে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জরুরি সেবা বিভাগ জানায়, একটি বাড়িতে রুশ ড্রোন আঘাত হানলে মা ও তার দুই শিশুসন্তান নিহত হন। পৃথক আরেকটি ড্রোন হামলায় আহত এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো। তিনি জানান, এক দিনের বেশি সময় ধরে কিয়েভ অঞ্চলে রুশ হামলা অব্যাহত ছিল। পাঁচটি জেলার ৩১টি স্থাপনা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফাস্তিভ জেলা। সেখানে ২৪টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বসতবাড়ি, শিল্প ও ইউটিলিটি স্থাপনা, একটি কৃষি প্রতিষ্ঠানের জায়গা এবং বিভিন্ন যানবাহন। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button