আন্তর্জাতিক

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

প্রবাহ রিপোর্ট ঃ তেহরান ‘ট্রাম্পের সময়সীমার হুঁমকি’ আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। একই সঙ্গে যেকোনো হামলার জবাব দিতে ইরান পূর্ণ প্রস্তুত রয়েছে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান আলোচনা থেকে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে নতুন বছরের পর ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা আবারও শুরু করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিউমার্স হায়দারি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি আবার কোনো ভুল করে, তাহলে সর্বোচ্চ নেতা (মোজতবা খামেনি) যেমন বলেছেন, শত্রুর বৈরী কর্মকা-ের জবাব দেওয়ার ক্ষেত্রে আমাদের আর কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের যেকোনো দেশে আমাদের বিরুদ্ধে যে স্থান থেকেই হুমকি তৈরি হোক না কেন, সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেখানে হামলা চালানো হবে।’ সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button