স্থানীয় সংবাদ
রূপসায় যুবসংহতির দু’ নেতার বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা জেলা যুব সংহতির সহ-সভাপতি কামরুল হাসান চান ও রূপসা উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি ইফতেখার আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় যুবসংহতি খুলনা জেলা কমিটির সাঃ সম্পাদক আলহাজ্ব ইসমাইল খান টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উল্লেখিতরা জাতীয় পার্টির নিবেদিত নেতা। তাদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত দায়মুক্তি প্রদানের জোর সুপারিশ করা হয়।


