স্থানীয় সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা । আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মো: শাহ আলম, মোঃ আব্দুল হালিম ও শেখ মাহমুদ হাসান সোহেল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ আব্দুল্লাহ ও দিলীপ কুমার বর্মন প্রমুুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাব সদস্য দেবব্রত রায়, কাজী শামিম আহমেদ, এস এম ফরিদ রানা, মোঃ আব্দুল হামিদ, পলাশ দত্ত, এজাজ আলী, কলিন হোসেন আরজু, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন, আল মাহমুদ প্রিন্স, শশাংক স্বর্ণকার, আমিরুল ইসলাম বাবু, পলাশ চন্দ্র ঢালী, শাহানা পারভীন শিল্পীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে ১৬ ডিসেম্বর সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য মোঃ বেল্লাল হোসেন সজল, অস্থায়ী সদস্য এস এম বাহাউদ্দিন, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button