স্থানীয় সংবাদ

কেডিএতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি : “মহান বিজয় দিবস-২০২৩“ উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সূর্যদয়ের সাথে সাথে কেডিএ ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যদয়ের পরপরই গল্লামারিস্থ স্মৃতিসৌধে কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণে অংশগ্রহণ করেন কর্তৃপক্ষের সার্বক্ষণিক সদস্যবৃন্দ, সচিব, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। বাদ যোহর কেডিএ জামে মসজিদে সকল শাহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। শিববাড়ী মোড় হতে কেডিএ এভিনিউ দিয়ে ময়লাপোতা হতে গল্লামারী পযন্ত জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়। রাতে অফিস ভবন ও কেডিএ নিউ মার্কেট আলোকসজ্জায় সজ্জিত করা হয় ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button