স্থানীয় সংবাদ

খুলনায় তহবিল তছরুপের মামলায় ব্যাংক কর্মকর্তার ১০ বছরের কারাদ-

স্টাফ রিপোর্টার : তহবিল তছরুপের অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনার একটি আদালত অগ্রণী ব্যাংক লিমিটেডের ক্যাশ অফিসারকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন। দ-প্রাপ্ত সৈয়দ শিয়ন সাইফ ব্যাংকটির বাগেরহাট জেলার মোরেলগঞ্জ শাখার ক্যাশ অফিসার। তাকে ৩৬ লাখ ৭৯ হাার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত এই মামলায় আরেক অভিযুক্ত সাবেক শাখা ব্যবস্থাপক মিসেস সাফিয়া বেগমকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত সাইফ পলাতক ছিলেন।
আদালতের সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরস্পরের যোগসাজশে, প্রতারণা, জালিয়াতি, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৬ জানুয়ারির মধ্যে ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ করেন। ১৫টি অ্যাকাউন্ট নম্বরের বিপরীতে ২১টি চেক ও দুটি বেতন স্লিপ ব্যবহার করে কম্পিউটার পোস্টিংয়ের মাধ্যমে ভাউচার ছাড়াই ঋণ অ্যাকাউন্টে ভুয়া জমা করে টাকা আত্মসাৎ করা হয়। ২০১৫ সালের ৮ এপ্রিল অগ্রণী ব্যাংকের মোরেলগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে ২০১৭ সালের ২০ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবু হাশেম কাজী দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই আদালত কর্তৃক ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button