স্থানীয় সংবাদ

বাগেরহাটে পৃথকভাবে অজ্ঞাত নারীর অর্ধগলিত ও এক কিশোরীর লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে এক দিনের ব্যবধানে ডোবা থেকে অজ্ঞাত (৩৫) এক নারী ও মাছের ঘের থেকে এক কিশোরীর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ২টি লাশেরই ময়না তদন্ত শুক্রবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জনৈক জাফরের বাড়ীর একটি পরিত্যাক্ত পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে পায়জামা ও মেকসি ছিল। মরদেহে পঁচন ধরেছে। পুলিশের ধারণা ৫/৬ দিন আগে ওই পুকুরে ফেলা হয়েছে মৃতদেহটি। লাশ উদ্ধারকারী পুলিশ বলছে, মরদেহ পঁচে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে পরিকল্পিতভাবে ওই পুকুরে ফেলে গেছে। পুকুরটি যেহেতু ব্যবহৃত হতো না, তাই দুবৃর্ত্তরা পুকুরটিকে নিরাপদ মনে করে এখানে ফেলেছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ শামসুল আরেফিন শুক্রবার সকালে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা পাঠানোর পাশাপাশি ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। অপরদিকে, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকায় একটি মাছের ঘের থেকে জান্নাতি আক্তার (১৪) নামের একজন কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে ওই কিশোরীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মৃত কিশোরীর মামা আল আমীন সরদার ও স্থানীয়রা জানান, জান্নাতির পিতা সৌদি প্রবাসী এবং মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় জান্নাতি চাচার বাড়ীতে দাদীর কাছে থাকত। বৃহস্পতিবার সকালে সে মাছের ঘেরের পাড়ে তাল টোকাতে যায়। পরে আর ফিরে না আসায় দুপুরের আগে খোজ করতে গিয়ে জান্নাতিকে ঘেরের পাড়ে মৃত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত দাফন করতে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, কিশোরীর মৃত্যুর কারন নিশ্চত হওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button