জাতীয় সংবাদ

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়াÑসতর্ক করল জাতিসংঘ

প্রবাহ রিপোর্ট ঃ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই দেশটিতে খুব খারাপভাবে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা টম ফ্লেচার। সোমালিয়ার রাজধানী মোগাদিশু সফরকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে টম ফ্লেচার আরও বলেন, ‘আমি প্রায় এক সপ্তাহ ধরে সোমালিয়ায় আছি এবং প্রতিদিন, প্রতি ঘণ্টায় এই সংকটের প্রভাবের কথা শুনছি।’ দেশটির করুণ আর্থিক অবস্থার বিবরণ দিয়ে ফ্লেচার বলেন, ‘মনে রাখতে হবে যে সোমালিয়া আগেই খুবই মানবিক সংকটে ছিল… এখন হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যদ্রব্যের দাম দ্বিগুণ হয়েছে, জ্বালানির দামও দ্বিগুণ হয়েছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘এর ফলাফল হিসেবে, দুঃখজনকভাবে বলতে হচ্ছেÑএই অঞ্চলে আবারও দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, ‘বর্তমানে প্রায় পাঁচ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। গত ছয় মাসে ক্ষুধার মাত্রা দ্বিগুণ হয়েছে। তাই এই সংকট মোকাবেলায় বিশ্বকে এখনই জেগে উঠতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button