স্থানীয় সংবাদ

মণিরামপুরে সাংবাদিকের চোখ তুলে নেওয়ার হুমকি

যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দৈনিক আজকের পত্রিকার মণিরামপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন মণিরামপুর পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান। সোমবার রাত আটটারদিকে মোবাইল ফোনে হুমকি দেন তিনি। পরপরই এ অডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। লুৎফর রহমানের বাড়ি মনিরামপুরের দূর্গাপুর গ্রামে। তিনি নিজেকে মণিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দাবি করেন। পেশায় সাংবাদিক আনোয়ার হোসেন জানান, সোমবার বিকেলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, “লিখতে পড়তে না জানা লোকও প্রেসক্লাবের সভাপতি হয়, এটা মণিরামপুরে না দেখলে বিশ্বাস করতাম না।” এরপর পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান তাকে মোবাইল ফোনে চোখ তুলে নেয়াসহ নানা হুমকি দেন। এদিকে আজ মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন মণিরামপুর থানায় লুৎফর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। মণিরামপুর থানার ওসি এবি এম মেহেদী মাসুদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button