স্থানীয় সংবাদ

যশোরে ভেজাল মধু কারখানার সন্ধান

৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদন্ড

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার শেখহাটি বিসমিল্লাহ মধু ট্রেডিং এ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের একটি টিম প্রচুর পরিমানের ভেজাল মধু ও মধু তৈরির সরাঞ্জাম জব্দ করেছে। এ সময় কারখানার মালিক মাহাবুব ইসলামকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের বিচারক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
র‌্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স সাংবাদিকদের জানান,দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করে আসছিল এমন অভিযোগ আসে। অভিযোগের প্রেক্ষিতে ২৯ এপ্রিল বুধবার সকালে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক মাহাবুব ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় কারখানার মধে;্য অস্বাস্থ্যকর পরিবেশ কৃত্রিমভাবে মধু তৈরি করে খাঁটি মধু হিসেবে বাজারে বিক্রি করে আসছিল। উক্ত কারখানায় কালোজিরা, সাদাতিল এবং বিভিন্ন পন্য আলাদা নামে অবৈধভাবে মোড়কে পুরে বিক্রি করার অভিযোগ উঠে। উক্ত কারখানায় থাকা বিভিন্ন নামিদামী কোম্পানীর মোড়ক এবং কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষন করা ছিল তা ভ্রাম্যমান আদালতের চোখে ধরা পড়ে। ভ্রাম্যমান আদালতে বিচারক সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস ভেজাল কারবারি মাহাবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। অভিযানে বিএসটিআই যশোরের সহকারী পরিচালক ্আব্দুল মতিনসহ র‌্যাবের একটি চৌকস টিম অংশ নেন। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কর্মকর্তা আরো জানান, বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে ইতিপূর্বে একাধিক বার অভিযান চালিয়ে মালামাল জব্দ ও জরিমানা ধার্য্য করা হয়েছে। ভেজাল কারবারী মাহাবুব ইলামের বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button