স্থানীয় সংবাদ
সাংবাদিক জোতির্ময় মল্লিকের মৃত্যুতে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের শোক

খবর বিজ্ঞপ্তি : দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার, খুুলনার প্রবীণ সাংবাদিক জোতির্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।



